নওগাঁয় কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁয় কারা হেফাজতে আব্দুর রশিদ (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) বিকেল

2026-01-03T21:12:52+00:00
2026-01-03T21:12:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নওগাঁয় কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ৫৪৪)
X

নওগাঁয় কারা হেফাজতে আব্দুর রশিদ (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে চার টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।  

বিষয়টি সন্ধ্যায় মুঠোফোনে নিশ্চিত করেন নওগাঁ জেলা কারাগারের ডেপুটি জেলার আবুল কালাম আজাদ। 

আব্দুর রশিদ জেলার রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হিন্দু পাড়া গ্রামের মৃত কান্দুর প্রামাণিকের ছেলে। তিনি ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

জানা যায়, গত ২০২৫ সালের ২৬ ডিসেম্বর থেকে বিস্ফোরক মামলায় কারাগারে আটক ছিলেন তিনি। হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে কারাগার থেকে সদর হাসপাতালে নেওয়া হয় তাকে।

জেলা কারাগারের ডেপুটি জেলার আবুল কালাম আজাদ বলেন, আব্দুর রশিদ ১৯০৮ সালের বিস্ফোরক আইনের মামলায় কারাগারে ছিলেন। হঠাৎ অসুস্থ হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বিকাল ৪টা ১০ মিনিটে ভর্তি করালে ৪টা ৩৫ মিনিটে তিনি মারা যান। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান। পরিবারের সদস্যদের তার মৃত্যুর খবর জানানো হয়েছে বলেও জানান তিনি। 

২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের আরএমও ডা. আবু জার গাফফার বলেন, আব্দুর রশিদ নামে এক হাজতিকে বিকেল ৪টা ১০ মিনিটে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান। মূলত তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার কুজাইল গ্রামে রাণীনগরে ডেভিলহান্ট ফেইজ-টু অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদকে গ্রেপ্তার করে। উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর শুক্রবার ২৬ ডিসেম্বর তাকে আদালতে পাঠানো হয়। 

আজ শনিবার কারা হেফাজতে থেকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন আব্দুর রশিদ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy