শ্যামনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

শ্যামনগর প্রতিনিধি

সারাবাংলা

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শনিবার (৩ জানুয়ারী) সকালে সাতক্ষীরার

2026-01-03T21:32:33+00:00
2026-01-03T21:32:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্যামনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
শ্যামনগর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৯:৩২ পিএম   (ভিজিট : ৬৬)
X

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শনিবার (৩ জানুয়ারী) সকালে সাতক্ষীরার শ্যামনগর  উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। প্রধান অতিথি বক্তব্যে জাতীয় সমাজসেবা দিবসের তাৎপর্য তুলে ধরেন।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, শ্যামনগর থানার ওসি(তদন্ত) মোঃ পিয়ার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী, সিডিওর পরিচালক গাজী আল ইমরান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মোস্তফা কামাল, রিপোর্টাস ক্লাব সভাপতি এসকে সিরাজ, মাওলানা মিজানুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানে মানবসেবায় বিশেষ অবদান রাখার জন্য সিডিওকে ও শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী হিসাবে আনোয়ারা পারভীনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy