ফার্মগেটে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সহপাঠী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।অবরোধের কারণে

2026-01-04T11:39:56+00:00
2026-01-04T11:42:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফার্মগেটে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১১:৩৯ এএম  আপডেট: ০৪.০১.২০২৬ ১১:৪২ এএম  (ভিজিট : ১৩৩)
X

সহপাঠী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।

অবরোধের কারণে ফার্মগেট মোড়সহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

রবিবার (৪ জানুয়ারি) সপ্তাহের প্রথম কর্মদিবস। রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়ক অবরোধের কারণে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে কয়েকশ শিক্ষার্থী ফার্মগেট মোড়সহ আশপাশের সড়কে অবস্থান নেন।

শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে সড়কে বসে পড়েন। তাদের অবস্থানের কারণে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের অবরোধ-বিক্ষোভের কারণে ফার্মগেট, কারওয়ান বাজার, তেজগাঁও, পান্থপথসহ সংশ্লিষ্ট এলাকার সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

পুলিশ জানায়, গত বছরের ডিসেম্বরে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। আহত হওয়ার চার দিন পর ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার বিচার দাবিতে শিক্ষার্থীরা আগেও সড়কে নেমেছিলেন। আজ আবার নামলেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু বলেন, সহপাঠী হত্যার বিচারের দাবিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy