ঈদগাঁওয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির শোক সভা ও দোয়া

ঈদগাঁও (কক্সবাজার)

সারাবাংলা

কক্সবাজারের ঈদগাঁওয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া

2026-01-04T11:54:25+00:00
2026-01-04T11:54:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঈদগাঁওয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির শোক সভা ও দোয়া
ঈদগাঁও (কক্সবাজার)
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১১:৫৪ এএম   (ভিজিট : ১০৮)
X

কক্সবাজারের ঈদগাঁওয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে  ঈদগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজিবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

প্রিন্স অব ঈদগাহ কমিউনিটি সেন্টারে আয়োজিত এই শোক সভায় জেলা বিএনপির সহ সভাপতি মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন, বেলাল উদ্দিন, উপজেলা শ্রমিকদল সভাপতি মোকতার আহমদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, মহিলাদল ও শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় ​প্রধান অতিথি লুৎফুর রহমান কাজল বলেন, বেগম খালেদা জিয়া কেবল বিএনপির চেয়ারপারসন ছিলেন না, তিনি ছিলেন পুরো বাংলাদেশের মানুষের প্রিয় নেত্রী। উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। কোনো স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত না করে তিনি নিজেকে এক আপসহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

তিনি আরও বলেন, জাতি একজন মহান দেশপ্রেমিক ও যোগ্য অভিভাবককে হারালো। একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাঁর যে অগ্রণী ভূমিকা ছিল, তা এদেশের মানুষ যুগ যুগ ধরে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy