যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে চালাবে, মাদুরোকে উৎখাতের পর ট্রাম্পের মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করার পর ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ‘চালাবে’।শনিবার (৩ জানুয়ারি) ভোরের

2026-01-04T13:07:56+00:00
2026-01-04T13:07:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে চালাবে, মাদুরোকে উৎখাতের পর ট্রাম্পের মন্তব্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১:০৭ পিএম   (ভিজিট : ৫৭)
X

মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করার পর ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ‘চালাবে’।শনিবার (৩ জানুয়ারি) ভোরের দিকে ভেনেজুয়েলার রাজধানী শহরের ভেতরে এবং আশেপাশের স্থানে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ট্রাম্প এই ঘোষণা দেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, অভিযান শেষ হওয়ার পরপরই মাদুরোকে প্রথমে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে এবং এরপর হেলিকপ্টারযোগে তাকে নিউ ইয়র্ক সিটিতে নিয়ে যাওয়া হয়, যেখানে এই দম্পতিকে মাদক পাচার এবং অস্ত্র মামলার মুখোমুখি হতে হবে।

ঝুঁকিপূর্ণ অভিযানের সাফল্য সত্ত্বেও পরবর্তী কী হবে তা ভীষণ অনিশ্চিত।

ট্রাম্প বলেছেন, তিনি ভেনেজুয়েলায় দায়িত্ব নেয়ার জন্য নিজের মন্ত্রিসভা থেকে ‘কিছু লোকদের মনোনীত’ করছেন, তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।

আরেকটি আশ্চর্যের বিষয় হলো, ট্রাম্প মার্কিন সেনা মোতায়েন করা যেতে পারে বলে ইঙ্গিত দিয়ে বলেন, ওয়াশিংটন ‘সেনা পাঠাতে ভয় পায় না।’

তবে তিনি দেশটির বিরোধী দলের ক্ষমতা গ্রহণের সম্ভাবনা নাকচ করেছেন এবং বলেছেন যে তিনি মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সাথে কাজ করতে পারেন।ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বড় বড় তেল কোম্পানি ভেনেজুয়েলায় প্রবেশ করে দেশটির ভেঙে পড়া জ্বালানি অবকাঠামো সংস্কারে বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। তার ভাষায়, বিশ্বের সবচেয়ে বড় যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো সেখানে যাবে, বিপুল অর্থ ব্যয় করে অবকাঠামো ঠিক করবে।’ 

তিনি বলেন, ‘আমরা প্রচুর পরিমাণে তেল বিক্রি করবো।’





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy