পাবনার পাঁচটি আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয় সম্পন্ন হয়েছে। রবিবার (০৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও

2026-01-04T15:12:05+00:00
2026-01-04T15:12:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনার পাঁচটি আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৩:১২ পিএম   (ভিজিট : ৪৬)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয় সম্পন্ন হয়েছে। রবিবার (০৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে এই কার্যক্রম সম্পন্ন হয়। 

যাচাই-বাছাইয়ে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

বাতিল হওয়ার তালিকায় যারা রয়েছে তারা হলেন, পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী খায়রুন নাহার মিরু ও হাজী ইউনুস আলী। পাবনা-৩ আসনে গণধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা। পাবনা-২ আসনে গণফোরামের প্রার্থী শেখ নাসির উদ্দিন। পাবনা-৪ আসনে  স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু রয়েছে। তবে পাবনা-৫ (সদর) আসনে কোন প্রার্থীর মনোনায়ন বাতিল হয়নি। 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা জানান, বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy