সুন্দরবনে হরিণ শিকারির ফাঁদে আটকা বাঘ উদ্ধার

অনলাইন ডেস্ক

সারাবাংলা

সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বনবিভাগ।রবিবার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বাঘটিকে

2026-01-04T17:37:57+00:00
2026-01-04T17:37:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সুন্দরবনে হরিণ শিকারির ফাঁদে আটকা বাঘ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৫:৩৭ পিএম   (ভিজিট : ৯৮)
X

সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বনবিভাগ। 

রবিবার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বাঘটিকে ট্রানকুইলাইজার দিয়ে অচেতন করে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বাঘটি পুরুষ এবং পূর্ণবয়স্ক।

উদ্ধারকারী বিশেষজ্ঞ টিম জানিয়েছে, চার থেকে পাঁচ দিন যাবত বাঘটি আটকা থাকায় বাম পায়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। বাঘটি খাঁচায় ভরে খুলনার রেসকিউ সেন্টারে নেওয়া হচ্ছে। 

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, বাঘটি অসুস্থ হয়ে পড়ায় শরীরে ওষুধ ও স্যালাইন দেওয়া হচ্ছে। খুলনায় চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

এর আগে শনিবার দুপুরের পর বনবিভাগের কাছে খবর আসে মোংলার শরকির খাল দিয়ে আধা কিলোমিটার ভেতরে হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকে রয়েছে। সেটি উদ্ধারের জন্য ঢাকা থেকে ভেটেনারি সার্জনসহ বিশেষজ্ঞ দল আসে রোববার দুপুরে। এছাড়াও উদ্ধার কাজে আসে খুলনা থেকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy