এবার জুলাইযোদ্ধাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

যশোর প্রতিনিধি

সারাবাংলা

ছাত্রজনতার আন্দোলনে গুলিবিদ্ধ যশোরের এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ

2026-01-04T22:48:56+00:00
2026-01-04T22:48:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার জুলাইযোদ্ধাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১০:৪৮ পিএম   (ভিজিট : ১৪৭)
X

ছাত্রজনতার আন্দোলনে গুলিবিদ্ধ যশোরের এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার (৪ জানুয়ারি) যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এনাম সিদ্দিকী ওই গ্রামের খন্দকার আমিনুল্লাহর ছেলে।

স্বজনরা জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে এনাম সিদ্দিকী প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণের জন্য বাড়ি থেকে বের হন। এ সময় এনায়েতপুর পীরবাড়ির সামনে অজ্ঞাত দুই ব্যক্তি তার গতিরোধ করে। প্রথমে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে তারা। পরে ডান বুকে, বাম হাত ও কাঁধে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার শরীরের কয়েকটি স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy