প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১১:০৬ পিএম (ভিজিট : ২৬২)

X
মালিবাগ সিআইডি অফিসের সামনের ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর।
রোববার বিকেল পৌনে ৪টার দিকে ওই যুবককে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পুলিশ। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির অচেতন দেহটি উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান, ওই ব্যক্তি বেঁচে নেই।’
তিনি আরও বলেন, ‘আশপাশের মানুষদের জিজ্ঞেস করে আমরা অজ্ঞাত ওই যুবকের নাম–পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম–পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহত ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’