চাঁদাবাজির সময় গ্রেফতার এনসিপি নেতা

দিনাজপুর প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় রাতে একটি বাড়িতে চাঁদা আদায় করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী এম

2026-01-05T02:14:29+00:00
2026-01-05T02:14:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদাবাজির সময় গ্রেফতার এনসিপি নেতা
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ২:১৪ এএম   (ভিজিট : ১৫৪)
X

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় রাতে একটি বাড়িতে চাঁদা আদায় করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী এম এ তাফসীর হাসানসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রাত সাড়ে ৯টার দিকে বোচাগঞ্জ উপজেলার বারেয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—বোচাগঞ্জ উপজেলার ধনতলা (কলেজ রোড) এলাকার মৃত শমসের আলীর ছেলে এম এ তাফসীর হাসান (৩৩) এবং ভরড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মঞ্জুর আলম (৩৬)। এম এ তাফসীর হাসান এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন। 

এ ঘটনায় বারেয়া গ্রামের মৃত সাকুরা রাম রায়ের ছেলে সন্তোষ কুমার রায় (৪০) বাদী হয়ে বোচাগঞ্জ থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, রাত ৮টার দিকে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা লোহার পাইপ ও স্টিলের লাঠি হাতে নিয়ে বাড়ির সামনে এসে ডাকাডাকি করেন এবং নিজেদের প্রশাসনের লোক পরিচয় দেন। গেট খুললে তারা ঘরে ঢুকে বাদীর বড় ভাই পরিমল চন্দ্র রায়কে খোঁজ করতে থাকেন এবং ঘরের আসবাবপত্র তছনছ করেন।

একপর্যায়ে পরিমল চন্দ্র রায়ের স্ত্রীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দুইজনকে আটক করে। এসময় তাদের অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে আটক দুইজনকে বোচাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, স্থানীয়দের হাতে আটক দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, লোহার পাইপ, স্টিলের লাঠি ও ভিডিও রেকর্ডিংয়ের একটি ছোট ক্যামেরাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy