লক্ষ্মীপুর-২ আসনের আবুল খায়েরের চেয়ে তার স্ত্রীর আয়-সম্পদ বেশি

রাবেয়া খাতুন লুনা, লক্ষ্মীপুর

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল খায়ের ভূঁইয়া। মনোনয়নপত্রের

2026-01-05T16:10:16+00:00
2026-01-05T16:16:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুর-২ আসনের আবুল খায়েরের চেয়ে তার স্ত্রীর আয়-সম্পদ বেশি
রাবেয়া খাতুন লুনা, লক্ষ্মীপুর
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৪:১০ পিএম  আপডেট: ০৫.০১.২০২৬ ৪:১৬ পিএম  (ভিজিট : ৯৪)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল খায়ের ভূঁইয়া। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা পর্যালোচনায় দেখা গেছে, বিভিন্ন খাত থেকে তার বার্ষিক আয় ১৬ লাখ ৫০ হাজার ২০০ টাকা। পেশায় গৃহিণী তার স্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পদ খায়েরের চেয়ে প্রায় দ্বিগুণের বেশি।

হলফনামা অনুযায়ী, আবুল খায়ের ভূঁইয়ার বয়স ৬৫ বছর। শিক্ষাগত যোগ্যতা বিএ/ বিএড। লক্ষ্মীপুর-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এ আসন থেকে দুই বার নির্বাচিত হন। আসনটি ছেড়ে দিলে উপ-নির্বাচনে খায়ের ভূঁইয়া নির্বাচিত হন।

বর্তমানে  বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। আবুল খায়ের ভূঁইয়ার নামে ১১টি মামলা ছিল। তবে এরমধ্যে সব মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন। 

স্ত্রীর নামে যত সম্পদ:
হলফনামা ঘেঁটে জানা যায়, আবুল খায়ের ভূঁইয়ার স্ত্রীর রওশন আরা বেগমের অকৃষি জমি রয়েছে ১ কোটি ৩৭ লাখ ৩১ হাজার ১৬০ টাকার। ভবন রয়েছে ১ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। স্বর্ণ আছে ২০ তোলা। নগদ টাকা আছে ১৫ লাখ ৬৬ হাজার ১৪৫ টাকা। তিনটি ব্যাংক হিসেবে জামা আছে ২ লাখ ৯৬ হাজার ৮৯৭ টাকা। ইলেকট্রনিক্স পণ্য ৫০ হাজার ও আসবাবপত্র ৫০ হাজার টাকার রয়েছে।
অর্জনকালীন মূলের সম্পদ রয়েছে ১ কোটি ৩৭ লাখ ৩১ হাজার ১৬০ টাকার।

হলফনামা অনুযায়ী খায়ের ভূঁইয়ার ৬৩ লাখ ২৫ হাজার ৬১৬টাকা মূল্যের গাড়ি রয়েছে।  অকৃষি জমি রয়েছে ৬৬ লাখ ৬ হাজার ৫৮০ টাকার। অর্জনকালীন মূলের সম্পদ রয়েছে ৬৬ লাখ ৬ হাজার ৫৮০ টাকার। শেয়ার রয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। ইলেকট্রনিক্স পণ্য এক লাখ ও আসবাবপত্র এক লাখ টাকার রয়েছে। আগ্নেয়াস্ত্র আছে ২১ হাজার ২৯৫ টাকার। বাড়ি ও স্থাবর সম্পত্তি থেকে নিভর্রশীলরা ভাড়া পান ১০ লাখ ৪৭ হাজার ৩২ টাকা।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, খায়ের ভূঁইয়ার ব্যাংক হিসাবে জমা আছে ৫ লাখ ৯৮ হাজার ৮৯৫ টাকা। নগদ টাকা আছে ৪৭ লাখ ৪২ হাজার ৯০২ টাকা। নির্ভরশীলদের বার্ষিক আয় দেখানো হয়েছে ৫ লাখ ২৭ হাজার ৫০ টাকা। নির্ভরশীলদের দায়-দেনা রয়েছে ১৩ লাখ ৩১ হাজার ৯৮৮ টাকা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy