হলি চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুলে ফলপ্রকাশ ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

আনন্দঘন পরিবেশে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য বিদ্যা নিকেতন

2026-01-05T18:08:55+00:00
2026-01-05T18:08:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হলি চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুলে ফলপ্রকাশ ও পুরস্কার বিতরণী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৬:০৮ পিএম   (ভিজিট : ২৩৩)
X

আনন্দঘন পরিবেশে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য বিদ্যা নিকেতন হলি চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুলে। 

সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলি চাইল্ড ইন্টাঃ স্কুলের অধ্যক্ষ আবু হেনা মোঃ খুরশীদ আলম। শিশু শিক্ষার্থীদের আনন্দ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক শাহ বুলবুল। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগীতশিল্পী হাসান মাহমুদ, স্কুলের উপদেষ্টা হাসিব মুজতাবা, ডেইলি টাইমস অব বাংলাদেশের রাজু আহমেদ, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মোঃ শামীম, সেলিনা হাফিজ (বিউটি), স্কুলের সম্মানিত অভিভাবক ও শিক্ষানুরাগী রায়হান কামাল রন্টি, হলি চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এন আজাদ, ভাইস চেয়ারম্যান খাদিজা সুলতানা সাথী, স্কুলের একাডেমিক কো-অর্ডিনেটর বাবু সত্য রঞ্জন জয়ধর এবং শাখা প্রধান নাজমা বিনতে তোফাজ্জল। 

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন বিদ্যালয়টির শিক্ষক মোঃ সাইফুর রহমান এবং ফারহানা লিপি।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy