সাইবার নিরাপত্তা জোরদারে এনবিআরের সিকিউরিটি অপারেশনস সেন্টার চালু

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

প্রযুক্তি

ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (NCSA) কর্তৃক জারীকৃত সাইবার নিরাপত্তা নীতিমালা ও কমপ্লায়েন্স বাস্তবায়নের অংশ হিসেবে ASYCUDA অবকাঠামো এবং

2026-01-05T18:10:12+00:00
2026-01-05T18:10:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাইবার নিরাপত্তা জোরদারে এনবিআরের সিকিউরিটি অপারেশনস সেন্টার চালু
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৬:১০ পিএম   (ভিজিট : ৭৬)
X

ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (NCSA) কর্তৃক জারীকৃত সাইবার নিরাপত্তা নীতিমালা ও কমপ্লায়েন্স বাস্তবায়নের অংশ হিসেবে ASYCUDA অবকাঠামো এবং সংবেদনশীল তথ্যসম্পদের নিরাপত্তা জোরদার ও ঝুঁকি হ্রাসের লক্ষ্যে এনবিআর-এ সিকিউরিটি অপারেশনস সেন্টার (Security Operations Center-SOC) স্থাপন করা হয়েছে এবং এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 

এনবিআর-এর একটি বিশেষায়িত টিম উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে SOC পরিচালনা করছে। চেয়ারম্যান, এনবিআর আজ আনুষ্ঠানিকভাবে নতুনভাবে স্থাপিত জাতীয় রাজস্ব বোর্ডের নিজস্ব Security Operations Center-SOC এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

SOC-এর মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের সাইবার স্পেসে সম্ভাব্য অভ্যন্তরীণ ও বহিরাগত সাইবার আক্রমণ, ঝুঁকি, সন্দেহজনক কার্যক্রম এবং অন্যান্য সাইবার হুমকি সার্বক্ষণিকভাবে (২৪x৭ দিন) পর্যবেক্ষণ, শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।






Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy