বিনামূল্যে ‘ভেরিফাইড ব্যাজ’ দিচ্ছে ফেসবুক, সহজেই যেভাবে পাবেন

অনলাইন ডেস্ক

প্রযুক্তি

এইআই দিয়ে তৈরি ভুয়া প্রোফাইল, ছবি, ভিডিও, নানা রকম গুজব দিনকে দিন বেড়েই চলেছে। এর ফলে ছড়াচ্ছে বিভ্রান্তি

2026-07-29T21:27:08+00:00
2026-07-29T21:27:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিনামূল্যে ‘ভেরিফাইড ব্যাজ’ দিচ্ছে ফেসবুক, সহজেই যেভাবে পাবেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:২৭ পিএম   (ভিজিট : ১১২)
বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ
X

বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ

এইআই দিয়ে তৈরি ভুয়া প্রোফাইল, ছবি, ভিডিও, নানা রকম গুজব দিনকে দিন বেড়েই চলেছে। এর ফলে ছড়াচ্ছে বিভ্রান্তি এবং নানান সমস্যা। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে প্রতিষ্ঠান নানা ভাবে হচ্ছে প্রতারিত। এসব রুখতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। 

প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করতে বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ চালু করতে যাচ্ছে ফেসবুক। তবে এই ব্যাজ পেতে ব্যবহারকারীকে সেলফি ভিডিও যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মেটা জানায়, এই ভেরিফায়েড ব্যাজ দেখাবে ফেসবুক প্রোফাইলের ব্যবহারকারী আসলেই মানুষ কিনা। তবে মেটার সাবস্ক্রিপশন সার্ভিস মেটা ভেরিফায়েড এর চেয়ে ভিন্ন। এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। নতুন  এই ফেসবুক ভেরিফায়েড ব্যাজটি বিনা মূল্যে প্রদান করা হবে।

ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম
মেটার নতুন ভেরিফাই ব্যাজ পেতে হলে ব্যবহারকারীকে অবশ্যই নিজের সেলফি ভিডিও ধারণ করতে হবে। সেই ভিডিও অ্যাকান্ট মালিকের ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে।

ভেরিফাইড ব্যাজ পাবেন যারা
ফেসবুকে ভেরিফাই ব্যাজ পেতে হলে ব্যবহারকারীকে অবশ্যই কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে-

*  ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
* অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে।
* প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের ইতিহাস থাকা যাবে না।

উপরোক্ত প্রক্রিয়ায় পরিচয় যাচাইয়ে সফল হতে হবে। পরিচয় যাচাই সম্পন্ন হলে ব্যাজটি ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেখা যাবে। যেমন - প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ ও ফেসবুক ডেটিং।

এআইয়ের মাধ্যমে এখন খুব সহজেই ভুয়া ছবি, ভুয়া পরিচয় এবং বিশ্বাসযোগ্য প্রোফাইল তৈরি করা যাচ্ছে। এসব ব্যবহার করে প্রতারণা, জালিয়াতি এবং ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা বাড়ছে। নতুন ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজের মাধ্যমে ব্যবহারকারীরা অন্তত বুঝতে পারবেন, যার সঙ্গে যোগাযোগ করছেন তিনি একজন বাস্তব ব্যক্তি কি না। 

মেটা স্পষ্ট জানিয়েছে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না। এটি শুধু পরিচয় যাচাইয়ের প্রমাণ। তাই অনলাইনে লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সব সময় সতর্ক থাকা প্রয়োজন।





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy