বিনামূল্যে সীমাহীন চ্যাটের সুযোগ, বড় পরিবর্তন আনছে চ্যাটজিপিটি

অনলাইন ডেস্ক

প্রযুক্তি

চ্যাটজিপিটি বিনামূল্যে ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে ওপেনএআই। আগামী সপ্তাহ থেকে বিনামূল্যের ব্যবহারকারীরা কোনো নির্দিষ্ট বার্তার সীমা ছাড়াই

2026-08-08T12:49:17+00:00
2026-08-08T12:49:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিনামূল্যে সীমাহীন চ্যাটের সুযোগ, বড় পরিবর্তন আনছে চ্যাটজিপিটি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:৪৯ পিএম   (ভিজিট : ১৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চ্যাটজিপিটি বিনামূল্যে ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে ওপেনএআই। আগামী সপ্তাহ থেকে বিনামূল্যের ব্যবহারকারীরা কোনো নির্দিষ্ট বার্তার সীমা ছাড়াই শুধু লেখাভিত্তিক কথোপকথন চালাতে পারবেন। তবে তবে অপব্যবহার ঠেকাতে ছবি ও ফাইল ব্যবহারের ক্ষেত্রে আগের মতোই নির্দিষ্ট সীমা থাকবে।

বর্তমানে বিনামূল্যে ও গো প্যাকেজের ব্যবহারকারীরা নির্দিষ্টসংখ্যক বার্তা পাঠানোর পর ব্যবহারের সীমায় পৌঁছে যান। নতুন ব্যবস্থায় লেখাভিত্তিক সাধারণ কথোপকথনের ক্ষেত্রে সেই সীমা তুলে নেওয়া হবে। তবে ছবি ও ফাইল আপলোডসহ অন্যান্য নির্দিষ্ট সুবিধা ব্যবহারে আগের মতোই সীমাবদ্ধতা থাকবে। ফলে সাধারণ টেক্সট চ্যাটে ব্যবহারকারীরা আরও বেশি স্বাধীনতা পেলেও বাড়তি ফিচার ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত সীমা মেনে চলতে হবে।

আগামী সপ্তাহে বিনামূল্যে ও গো প্যাকেজের ব্যবহারকারীদের জন্য ‘থিংক’ নামে একটি নতুন বোতামও চালু করা হবে। জটিল কোনো প্রশ্নের উত্তর পাওয়ার ক্ষেত্রে এই সুবিধা ব্যবহার করা যাবে। এতে চ্যাটজিপিটি উত্তর দেওয়ার আগে বিষয়টি আরও গভীরভাবে বিশ্লেষণ করে তুলনামূলকভাবে যুক্তিনির্ভর উত্তর দেওয়ার চেষ্টা করবে।

এ ছাড়া এ সপ্তাহ থেকেই এসব ব্যবহারকারীর জন্য চ্যাটজিপিটির প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল হিসেবে জিপিটি-৫.৬ লুনা যুক্ত করা হচ্ছে।

অন্যদিকে প্লাস ও প্রো প্যাকেজের ব্যবহারকারীদের জন্য জিপিটি-৫.৬ সল মডেলেও উন্নয়ন আনা হচ্ছে। ওপেনএআই জানিয়েছে, নতুন সংস্করণে তথ্যের নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে তারিখ, সংখ্যা, উৎস, নিয়ম এবং বিভিন্ন অনুমানের ওপর নির্ভরশীল প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে ভুল কমাতে মডেলটিকে উন্নত করা হয়েছে।

নতুন সংস্করণে উত্তর আরও সরাসরি ও সংক্ষিপ্ত করার পাশাপাশি অপ্রয়োজনীয় তথ্য কমিয়ে আনা হবে। একই সঙ্গে প্লাস ও প্রো ব্যবহারকারীরা নতুন একটি নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় চ্যাটজিপিটি কতটা যুক্তি বিশ্লেষণে ব্যয় করবে, সেটিও নির্ধারণ করতে পারবেন।





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy