বোদায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সরকারপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বোদা উপজেলা জামায়াত।বড়শশী ইউনিয়নের ৩

2026-01-05T18:25:32+00:00
2026-01-05T18:28:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বোদায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৬:২৫ পিএম  আপডেট: ০৫.০১.২০২৬ ৬:২৮ পিএম  (ভিজিট : ৯৪)
X

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সরকারপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বোদা উপজেলা জামায়াত। 

বড়শশী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সরকারপাড়ায় সায়েদ আলীর বাসায় গত সপ্তাহে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরবাড়ি সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। উপজেলা জামায়াত পরিবারটিকে নগদ অর্থ সহায়তা ও প্রয়োজনীয় উপকরণ প্রদান করেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোঃ জাহিদুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওঃ তসলিম উদ্দীন, বড়শশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল হাই ও ইউপি সদস্য মোঃ আব্দুল ওহাবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়, মানবিক বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমরা এই পরিবারের পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা স্থানীয় নেতৃবৃন্দ ও জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা জানান। তারা আশা প্রকাশ করেন, অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও এই সংকটময় সময়ে তাদের পাশে দাঁড়াবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy