গোবিন্দগঞ্জে ওয়াজ মাহফিলের মেলায় চাঁদা দাবি, অতঃপর...
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৭:৪৪ পিএম (ভিজিট : ৯৭)

X
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওয়াজ মাহফিলের মেলায় চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়িী ইউনিয়নের কাঁঠালবাড়ি মাদ্রাসা মাঠে এই সংর্ঘষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে কাঠালবাড়ীতে মাহফিল উপলক্ষে এই মেলায় হাতড়েকুড়ি গ্রামের ১০/১৫ জনের একদল যুবক লাঠি হাতে মেলায় এসে চাঁদা দাবি করে। এ সময় দোকানদাররা চাঁদা দিতে অস্বীকার করলে তারা নাগরদোলার ৪টি সিড়ি খুলে নিয়ে যায়।
ওয়াজ মাহফিল কর্তৃপক্ষ তাদের বাঁধা দিলে তারা দুই গ্রামবাসীর লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় গ্রামের ১০জন গুরুতর আহত হয়। তাদেরকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে গুরুতর আহত জাহাঙ্গীল আলমকে বগুড়ায় শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে ।