টুঙ্গিপাড়ায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

টুঙ্গিপাড়া প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের

2026-01-05T21:05:46+00:00
2026-01-05T21:05:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টুঙ্গিপাড়ায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া
টুঙ্গিপাড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৯:০৫ পিএম   (ভিজিট : ১৭২)
X

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।  

এই দোয়া মাহফিলের আয়োজন করে টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপি।  মিলাদ ও দোয়া পরিচালনা করেন স্থানীয় একাধিক ওলামায়ে কেরাম।

সোমবার আসরের নামাজের পরে উপজেলার পাটগাতিতে এসএম জিলানীর নিজ বাসভবনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকধারী সংসদ সদস্য পদপ্রার্থী এসএম জিলানী, ও টুঙ্গিপাড়া উপজেলা এবং পৌর বিএনপি'র যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  

দোয়া মাহফিলে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা ছাড়াও, দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করা হয়।  

বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”  

এ সময় নেতৃবৃন্দ তার রাজনৈতিক অবদান স্মরণ করে শোক প্রকাশ করেন এবং তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy