নেত্রকোনায় মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে সোমবার দুপুর ২টায় জেলা শহরের পুরাতন কালেক্ট্ররেট প্রাঙ্গনে ‘খেলাধুলায় বাড়ে

2026-01-05T21:52:39+00:00
2026-01-05T21:52:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেত্রকোনায় মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৯:৫২ পিএম   (ভিজিট : ৯৫)
X

নেত্রকোনা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে সোমবার দুপুর ২টায় জেলা শহরের পুরাতন কালেক্ট্ররেট প্রাঙ্গনে ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানকে সামনে রেখে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্লাহ কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, সিভিল সার্জন ড. মো. গোলাম মাওলা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার। টুনার্মেন্ট পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহনুল কবীর মুন্না ও মো. আবুল কাশেম।  

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, সুস্থ দেহে সুন্দর মন। মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প কিছু নেই। মাদকদ্রব্য নিয়ন্ত্রনে সকলকে সচেতন থাকতে হবে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।    
                                                                                            






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy