প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১:১১ পিএম (ভিজিট : ৬৩)

X
চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকায় গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি খালেদ মাসুদকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় খালেদ মাসুদকে ঘটনাস্থল থেকে আটক করা হলেও তার সঙ্গে থাকা নিষিদ্ধ সংগঠনের অন্য নেতাকর্মীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। আটক খালেদ মাসুদ বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত শওকত আলীর ছেলে।
এ বিষয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তির নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অন্যদের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।