মানিকগঞ্জে নদীতীরবর্তী ৩ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী দুর্গম এলাকা ধুলশুরা ইউনিয়নের প্রায় তিন হাজার অসহায় ও শীতার্ত পরিবারের

2026-01-06T14:07:44+00:00
2026-01-06T14:07:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে নদীতীরবর্তী ৩ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ২:০৭ পিএম   (ভিজিট : ৭১)
X

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী দুর্গম এলাকা ধুলশুরা ইউনিয়নের প্রায় তিন হাজার অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ডেবনেয়ার গ্রুপ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে ধুলশুরা ইউনিয়নের খানবাড়ি প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবক আওলাদ হোসেন খান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুলশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ খান, বিশিষ্ট সমাজসেবক ফারুক ওয়াদুদ খান, ধুলশুরা ইউপি বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক হেলালুর রহমান খান, সহ-সভাপতি বিল্লাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে নদীতীরবর্তী চরাঞ্চলের মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। ডেবনেয়ার গ্রুপের এই মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগী হাজেরা বেগম বলেন, “আমাদের সুখে-দুঃখে সব সময় খান পরিবারকে পাশে পাই। এই হাড়কাঁপানো শীতেও তারা আমাদের পাশে দাঁড়িয়েছে।”

ধুলশুরা ইউনিয়নের আবেধারা গ্রামের শাহেদা বেগম বলেন, “গত বছরও শীতে আমাদের কম্বল দিয়েছিলেন। এ বছরও একটি কম্বল পেয়েছি। এই ঠান্ডার মধ্যে এটি আমাদের অনেক উপকারে আসবে।”

মোহনপুর গ্রামের বাসিন্দা উম্মত আলী বলেন, “নদীর পাড়ে থাকার কারণে আমাদের ঠান্ডা বেশি লাগে। আমাকে ও আমার পরিবারকে দুটি কম্বল দেওয়া হয়েছে। আমরা খুবই খুশি।”

ডেবনেয়ার গ্রুপের প্রতিনিধি আকিবুল খান বলেন, “আজ ধুলশুরা ইউনিয়নের নদীতীরবর্তী তিন হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হলো। মানিকগঞ্জ জেলাসহ দোহার ও নবাবগঞ্জ মিলিয়ে প্রায় ২০ হাজার শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে।”






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy