খালুর জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম (৪৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিন ভাই একসঙ্গে মোটরসাইকেলে

2026-01-06T17:40:54+00:00
2026-01-06T17:40:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খালুর জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল যুবকের
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৫:৪০ পিএম   (ভিজিট : ৪৪)
X

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম (৪৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিন ভাই একসঙ্গে মোটরসাইকেলে করে জানাজায় যেতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া সিকদারদীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদের পুত্র।

নিহতের ভাই মুবিনুল করিম জানান, সকালে এক স্বজনের জানাজায় অংশ নিতে বান্দরবান থেকে মোটরসাইকেলে করে তিন ভাই চকরিয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে হঠাৎ মোটরসাইকেলের পেছনে বসা বড় ভাই রেজাউল করিম ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান। মোটরসাইকেল থামিয়ে কাছে গিয়ে দেখা যায়, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy