ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে ভোটারদের গণভোট সম্পর্কে উদ্বুদ্ধ ও সচেতন করতে উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৬জানুয়ারি) দিনব্যাপী উপজেলা তথ্য অফিসের উদ্যোগে ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা আফসানা ফেরদৌস’র তত্ত্বাবধানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধনবাড়ী পৌর এলাকার চাতুটিয়া গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গণভোটের উদ্দেশ্য, পদ্ধতি ও ভোটারদের দায়িত্ব নিয়ে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ নুরজাহান আক্তার সাথী। এছাড়াও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান সহ অন্যরা বক্তব্য দেন।
এ ছাড়া গণভোট বিষয়ে তৈরি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ ভোটারদের সহজভাবে বিষয়টি তুলে ধরা হয়। সভায় অংশ নেওয়া ভোটাররা গণভোট সম্পর্কে নানা প্রশ্ন করেন এবং কর্মসূচীতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। গণভোট সম্পর্কে সঠিক ধারণা দিতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও চলবে বলে আয়োজকরা জানিয়েছেন।