ঘোড়াঘাটে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সদ্য প্রয়াত ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের

2026-01-06T20:47:45+00:00
2026-01-06T20:47:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৪৭ পিএম   (ভিজিট : ৫৪)
X

দিনাজপুরের ঘোড়াঘাটে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সদ্য প্রয়াত ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে উপজেলার সিংড়া ইউনিয়নের কুুঁচের পাড়া গ্রামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার সিংড়া ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুহুল আমিনের আয়োজনে ও সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু।

অনুষ্ঠানে ঘোড়াঘাট ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক তোজাম্মেল হক তোজাম, সিংড়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, উপজেলা তাঁতী দলের আহবায়ক শ্যামসাদুল হক রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো.মোশারফ হোসেন খোকন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নাঈম খান নিরব ও মো. মনিরুল ইসলাম মনুসহ  উপজেলা বিএনপি ও তার অঙ্গ  সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. হাফিজুর রহমান। 









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy