প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১০:৩২ এএম (ভিজিট : ১২০)

X
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিভিন্ন প্রিন্টও ইলেট্রোনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মতবিনিময় সভায় মাদক,যানজট,কাগজ পত্রবিহীন মোটর সাইকেল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় থানা হল রুমে অফিসার্স ইনচার্জ(ওসি)মোকছেদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন (ইন্সপেক্টর তদন্ত) প্রভাস কুমার বসু,সেকেন্ড অফিসার মোঃ দেলোয়ার হোসেন।আইন শৃংখলা নিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাব ঘাটাইলের সভাপতি দৈনিক যায়যায়দিন ঘাটাইল প্রতিনিধি উত্তম কুমার আর্য্য,সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা ঘাটাইল প্রতিনিধি সারোয়ার জাহান কলি,সহসভাপতি দৈনিক সংবাদ ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল,সাংগঠনিক সম্পাদক আনন্দ টেলিভিশন উত্তর টাঙ্গাইল প্রতিনিধি,সকালের সময় ঘাটাইল প্রতিনিধি আবু মোঃ শোয়েব ডন, যুগ্মসাধারণ সম্পদক দৈনিক নিরপেক্ষ ঘাটাইল প্রতিনিধিও নিউজ আলো ২৪ নির্বাহী সম্পাদক মীর আলেয়া,দৈনিক সকালের ঘাটাইল প্রতিনিধি মোঃ ফারুক হোসেন,দৈনিক আই বার্তা টাঙ্গাইল জেলা প্রতিনিধি মোঃ ইমরান হোসেন প্রমুখ।
মতবিনিময় ওসি মোকছেদুর সাংবাদিকদে জানার যানজট নিরসনে তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছে,ইতিমধ্যে কাগজ পত্রবিহীন মোটর বাইকের উপর অভিযান চলছে,আর মাদকের সাথে জড়িত কোন ব্যক্তিকে ছাড় দেওয়া হবে এ বিষয়ে জিরো টলারেন্স।অনুষ্ঠানে অন্যান্য প্রিন্ট ওইলেট্রোটনিক্স মিডিয়ার সাংাদিক বৃন্দ উপস্থিত ছিলো।