প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১১:৫২ এএম (ভিজিট : ৪৭)

X
চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া-আংশিক) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলা শাখার যৌথ উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল ও নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে প্রার্থীর বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল নাঈম চৌধুরী রিকোর সভাপতিত্বে, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি এম এ হাশেম রাজু।
দোয়া ও মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার মুন্নী, চন্দনাইশ উপজেলার সভাপতি হাদিজা বেগম, সাধারণ সম্পাদক সাদিয়া আক্তার, দক্ষিণ জেলা মহিলা দলের সদস্য খালেদা আকতার, জান্নাতুল নাঈমা, পেশাজীবি অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সম্পাদক মহিউদ্দিন কাদের, সাবেক ছাত্রনেতা এম এ মালেক ফারুকী ও ছাত্র নেতা মোহাম্মদ মোরশেদুল আলম প্রমুখ।