এনইআইআর স্থগিতসহ কয়েক দাবিতে আজও রাস্তায় মোবাইল ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম স্থগিত, মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে আজও রাস্তায় নেমেছেন মোবাইল

2026-01-07T12:24:55+00:00
2026-01-07T12:24:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এনইআইআর স্থগিতসহ কয়েক দাবিতে আজও রাস্তায় মোবাইল ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১২:২৪ পিএম   (ভিজিট : ৪৮)
X

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম স্থগিত, মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে আজও রাস্তায় নেমেছেন মোবাইল ব্যবসায়ীদের একাংশ।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা।

এর আগে, এনইআইআর চালুর প্রতিবাদ ও আটক ব্যবসায়ীদের মুক্তিসহ বেশ কয়েকটি দাবিতে গত রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে আন্দোলনে নামেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। আন্দোলন ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর কারওয়ান বাজার। সকাল সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এনইআইআর চালুর প্রতিবাদ ও বিটিআরসিতে হামলার ঘটনায় গ্রেপ্তার ও আটকদের মুক্তির দাবিসহ বেশকিছু দাবিতে, পূর্ব ঘোষণা অনুযায়ী পরিবারের সদস্যদের নিয়ে আন্দোলন শুরু করেন তারা।

এ সময় পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইট-পাটকেল ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। ব্যবসায়ীরা একটু পর পর কারওয়ান বাজারের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করার চেষ্টা করলে দফায় দফায় চলতে থাকে সংঘর্ষ।

এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর বিকেলে রাজধানীর মোতালেব প্লাজায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৈঠকে ব্যবসায়ীরা বলেন, এনইআইআর সিস্টেম পুনরায় বিবেচনার অনুরোধ। না হয় ২৫ লাখ ব্যবসায়ী বেকার হবে। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা হয়েছে বলেও জানান প্রতিনিধিরা। ব্যবসায়ীদের হয়রানি করা হলে আন্দোলন বেগবান হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এরপর থেকে গত কয়েকদিন ধরেই এনইআইআর সিস্টেম স্থগিত, ব্যবসায়ীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন মোবাইল ব্যবসায়ীরা।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy