দাগনভূঞায় রাতের আঁধারে মাটি কাটার অভিযানে কারাদণ্ড

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

ফেনীর দাগনভূঞায় প্রচন্ড শীতকে উপেক্ষা করে মধ্যেরাত পর্যন্ত অ়ভিযান পরিচালনা করছেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট শাহীদুল

2026-01-07T13:09:29+00:00
2026-01-07T13:26:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাগনভূঞায় রাতের আঁধারে মাটি কাটার অভিযানে কারাদণ্ড
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১:০৯ পিএম  আপডেট: ০৭.০১.২০২৬ ১:২৬ পিএম  (ভিজিট : ১৩৯)
X

ফেনীর দাগনভূঞায় প্রচন্ড শীতকে উপেক্ষা করে মধ্যেরাত পর্যন্ত অ়ভিযান পরিচালনা করছেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট শাহীদুল আলম। ফসলি জমির টপ সয়েল কাটা প্রতিরোধ অভিযানে (৫ জানুয়ারি) সোমবার রাত ১১ টা থেকে রাত ২ ঘটিকা পর্যন্ত দাগনভূঞা উপজেলার রাজাপুর, সিন্দুরপুর ও রামনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাটি পরিবহনে জড়িত ৪ টি ট্রাক্টর জব্দ করা হয় এবং ২ টি এস্কেভেটর নিয়ে আসা সম্ভব না হওয়ায় অকেজো করা হয়। মাটি কাটার সাথে জড়িতদের তালিকা করার জন্য সংশ্লিষ্ট ইউএলএওদের নির্দেশনা প্রদান করা হয়েছে।  অভিযানে আনসার সদস্যদের ১টি চৌকস টিম সঙ্গীয় ফোর্স হিসেবে সহযোগিতা প্রদান করেন।


ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর ২০২৫ সালে ফসলি জমির মাটি কাটার অপরাধে রাত ১১ টা থেকে ২.২০ ঘটিকা পর্যন্ত সিন্দুরপুর ইউনিয়ন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনায় একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও একটি এস্কেভেটর অকেজো করা হয়। ২১ ডিসেম্বর অভিযানে দাগনভূঞা পৌরসভায় ১ নং ওয়ার্ড শ্রীধরপুর নামক স্থানে মাটি কাটার অপরাধে দুইজনকে গ্রেফতার ও এক মাস করে বিনাশ্রম কারাদন্ড সহ  একটি এস্কেভেটর অকেজো করা হয়েছে। ২৬ ডিসেম্বর রাত ১২ ঘটিকার সময় পৌরসভায় ৩ নং ওয়ার্ড বেতুয়া নামক স্থানে একজন ট্রাক ড্রাইভারকে গ্রেফতার এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় আটককৃত একজনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ২৯ ডিসেম্বর রাত সাড়ে দশটা থেকে রাত আড়াই ঘটিকা পর্যন্ত পৌরসভার গজারিয়া ও সিন্দুরপুর ইউনিয়ন সত্যপুর নামক স্থানে অভিযান পরিচালনায় একজনকে গ্রেফতার ও সংশ্লিষ্ট ধারা মোতাবেক এক মাস বিনাশ্রম কারাদন্ড, ২ টি ট্রাক্টর জব্দ এবং মাটি কাটায় নিয়োজিত ২ টি এস্কেভেটর অকেজো করা হয়। চলতি বছর ৩ জানুয়ারি অভিযান পরিচালনায় রাত সাড়ে দশটা থেকে রাত আড়াই ঘটিকা পর্যন্ত সদর ইউনিয়ন দক্ষিন আলীপুর বাগডুবি বাজার নামক স্থানে মাটি কাটার অপরাধে আবদুল মান্নান সোহেল (৩৪) নামে একজনকে গ্রেফতার করা হয় এবং সংশ্লিষ্ট ধারায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড,  মাটি কাটার কাজে নিয়োজিত দুইটি ট্রাক্টর জব্দ ও একটি এস্কেভেটর অকেজো করা হয়। 

ফসলি জমির টপসয়েল নষ্ট ও কৃষি জমির মাটি কাটার অপরাধে মধ্যেরাত হলেও অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট শাহীদুল আলম। 

এদিকে দাগনভূঞা তুলাতুলি বাজার সংলগ্ন, ইয়াকুবপুর ইউনিয়ন করমুল্যাহপুর এনায়েত ভূঁইয়া ঈদগাহ মাঠের পাশ থেকে ব্রিকফিল্ডে মাটি যাচ্ছে।
রামনগরের পয়েন্ট থেকেও রাতে তিনটা ভেকু একসাথে মাটি কেটে নেয়া হচ্ছে ইটভাটায় এমনটা জানিয়েছেন স্থানীয়রা। মাটি কাটার বিষয়টি অনেকটা চেইন অব সিষ্টেমে পরিচালিত হয়। এখানে কয়েকটি হাত বদলের মাধ্যমে চুক্তি ভিত্তিতে মাটি পৌছে যায় ইটভাটায়। অভিযান পরিচালনার খবর এক জায়গা থেকে পৌছে যায় অন্য জায়গায়। তাৎক্ষণিক মাটি কাটা, ট্রাক্টর ও এস্কেভেটর বন্ধ করে দেয়া হয়। এটি একটি বিশাল সিন্ডিকেট বলে জানান মাটি কাটার সাথে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।

জানুয়ারিতে শৈত্য প্রবাহের ফলে কুয়াশা এবং শীতকে উপেক্ষা করে রাত থেকে গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনাকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ভুক্তভোগী ও সচেতনমহল। এ অভিযানের ফলে কৃষি জমিগুলোর টপসয়েল রক্ষা পাচ্ছে অন্যদিকে কৃষি উৎপাদনে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy