ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কার্য্যনির্বাহী পরিষদ নির্বাচন নির্বাচন ২০২৬ এর তফসিল ৭ জানুয়ারী বুধবার সকালে ঘোষনা করা হয়েছে।নির্বাচন

2026-01-07T18:17:16+00:00
2026-01-07T18:17:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ৯৩)
X

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কার্য্যনির্বাহী পরিষদ নির্বাচন নির্বাচন ২০২৬ এর তফসিল ৭ জানুয়ারী বুধবার সকালে ঘোষনা করা হয়েছে।

নির্বাচন কমিশনার এডভোকেট মো. সৈয়দ হোসেন স্বাক্ষরিত ঘোষিত তফসিলে উল্লেখ করা হয়েছে আগামী  ১১ জানুয়ারী রবিবার অফিস চলাকালীন সময়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

পরের দিন ১২ জানুয়ারী সোমবার অফিস চলাকালীন সময়ে খসড়া ভোটার তালিকায় আপত্তি দাখিল করা যাবে।

খসড়া ভোটার তালিকার আপত্তি শুনানী ও নিষ্পত্তি ১৩ জানুয়ারী মঙ্গলবার অফিস চলাকালীন সময় অনুষ্ঠিত হবে। পরের দিন ১৪ জানুয়ারী বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীরা ১৫ জানুয়ারী বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে সমিতির প্রধান অফিস সহকারীর নিকট থেকে নির্ধারিত মূল্যে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন।

মনোনয়ন পত্র ক্রয়ের পরের দিন ১৮ জানুয়ারী রবিবার দুপুর ৩ ঘটিকার মধ্যে তা দাখিল করতে হবে।

পরবর্তীতে মনোনয়ন পত্র বাছাই করা হবে ১৯ জানুয়ারী সোমবার এবং ২০ জানুয়ারী মঙ্গলবার প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ রযেছে।

প্রত্যাহারের পরের দিন ২১ জানুয়ারী বুধবার সমিতির ১১ টি পদের জন্য এ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ঘোষিত তফসিল মোতাবেক চুরান্ত প্রার্থী তালিকা প্রকাশের এক সপ্তাহ পরে ২৯ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টানা ৪ ঘন্টা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ঐ দিনই বিকেল ৩ টায় ভোট গণনা করে আইনজীবী সমিতির কার্য্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ এর ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশনার এডভোকেট মো. সৈয়দ হোসেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy