গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় শ্রমিকরা

2026-01-07T18:25:53+00:00
2026-01-07T18:25:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:২৫ পিএম   (ভিজিট : ৪২)
X

গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় শ্রমিকরা ঢাকা—টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা—টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ‘মাহমুদ ডেনিম লিমিটেড’ নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এ আন্দোলন শুরু করে।

শ্রমিকরা জানায়, ‘মাহমুদ ডেনিম লিমিটেড’ কারখানার শ্রমিকদের গত তিন মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। একাধিকবার কর্তৃপক্ষের কাছে বেতনের আবেদন করেন শ্রমিকরা। এ নিয়ে গত কয়েকদিন ধরেই কারখানার ভেতর উত্তেজনা চলছে। এর জের ধরে বুধবার সকালে কারখানায় আগত শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার ফটকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা—টাঙ্গাইল সড়ক অবরোধ করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝাতে গেলে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করে।

কারখানার শ্রমিক রফিকুল  ইসলাম জানান, গত তিন মাস ধরে বেতন দিচ্ছে না। চাইলে বলে দেব, আমরা ভাড়া বাসায় থাকি। বাড়ির মালিক ভাড়ার জন্য চাপ দিচ্ছে। ঠিকমতো বাজার করে খেতে পারছি না। আমাদের বেতন না দিলে আমরা আন্দোলন করবোই।

শ্রমিক রহিমা আক্তার জানান, তিন মাসের বেতন বাকি। বকেয়া বাড়ি ভাড়া, দোকান বাকি, সন্তানের স্কুলের বেতন পরিশোধের জন্য বারবার তাগাদা শুনতে হচ্ছে। এমতাবস্থায় আমাদের কেউ ধারও দিতে চায় না। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, সফিপুরে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে বিভিন্নভাবে কথা বলেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানার মালিকপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy