প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৮:২৪ পিএম (ভিজিট : ৫০)

X
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ ২০২৫ সপ্তাহর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছ।
আজ বুধবার উপজেলার হল রুমে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এ,টি,এম ফায়েজুর রাজ্জাক আকন্দর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল। অন্যান্যদের মধ্য থেকে উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, সহকারী শিক্ষক রোস্তম আলী, শাকিল আহাম্মেদ, সাংবাদিক গোলাম রব্বানী টিটু সহ খামারিরা বক্তব্য রাখেন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ঝিনাইগাতীতে গুরু, ছাগল, মহিষ, পাখি, কবুতরসহ বিভিন্ন প্রকারের খামারিদের নিয়ে এক আকর্ষণীয় মেলার আয়োজন করা হয়। ওই মেলায় অংশ গ্রহণকারীদের মধ্যে প্রতিযোগিতায় বিচারক মন্ডলী ১ম,২য়,৩য় স্থান অর্জনকারীদের চিহ্নিত করে নির্বাচিত করেন। আজ বিজয়ীদেরকে নগদ টাকার চেক ও সনদ প্রদান করা হয়। মেলা উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি খামারিদের খামার করে নিজে ও পরিবার স্বাবলম্বী হয়ে গড়ে উঠে বেকারত্ব দূর করে দেশে অর্থনৈতিক ভূমিকা রাখার আহবান রাখেন। তিনি আরো বলেন, খামার ও কৃষি কাজ করে চাকরির পিছনে না ছুটে নিজে উদ্যোক্তা হলে দেশের ও সমাজের সুনাম বয়ে আসে বলে প্রতি বছর প্রাণিসম্পদ সপ্তাহর সফলতা কামনা করেন ।