ফার্মগেটে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আজিজুর

2026-01-07T21:44:17+00:00
2026-01-08T12:18:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফার্মগেটে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:৪৪ পিএম  আপডেট: ০৮.০১.২০২৬ ১২:১৮ পিএম  (ভিজিট : ৫৪৭)
X

রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আজিজুর রহমান মোসাব্বির। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। আজ বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে এ গুলির ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, দুজনকে গুলি করা হয়েছে। এদের মধ্যে আজিজুর রহমান মোসাব্বির মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে। তাদেরকে উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বলেন, “স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়েছে। এদের একজন মারা গেছেন। তাদেরকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে।”

এ ঘটনায় আহত মাসুদ রানা (৪২) কারওয়ান বাজার রিকশা শ্রমিক ও ভ্যান মালিক ইউনিয়নের সভাপতি। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা উত্তর সিটির ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মজিদ মিলন জানান, রাত ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে তারা দু’জন চা খাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy