ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেন এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার বরুড়া উপজেলার জনম উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেন এর মৃত্যুতে স্মরণসভা ও

2026-01-08T15:08:14+00:00
2026-01-08T15:08:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেন এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৩:০৮ পিএম   (ভিজিট : ৬৮)
X

কুমিল্লার বরুড়া উপজেলার জনম উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেন এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল দশটায় ঝলম উচ্চ বিদ্যালয় কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মোঃ এমদাদুল হক পলাশ এর সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) মোঃ আসাদুজ্জামান রনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বোর্ডের সাবেক সভাপতি মোঃ আব্দুস সামাদ, সাবেক সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন কল্লোল।

ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহ প্রধান শিক্ষক ফোরকান হোসেন মজুমদার এর সঞ্চালনায় স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন গভর্নিং বডির সাবেক সদস্য মোঃ শাহজালাল, সহকারী অধ্যাপক মোঃ আবুল বাসার, সহকারী অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, সহকারী শিক্ষক আব্দুস সালাম, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম প্রমূখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোঃ হাবিবুর রহমান ।

বক্তারা মরহুম মোঃ কামাল হোসেন স্যারের জীবনের বিভিন্ন দিক আলোকপাত করে স্মৃতিচারণ বক্তব্য বলেন কামাল হোসেন স্যার ছিলেন একজন আদর্শবান শিক্ষক, যিনি শুধু পাঠদান করতেন না তিনি শিক্ষার্থীদের মন ও চরিত্র গঠনে নিবেদিত ছিলেন। তার ক্লাসে শুধু পাঠ্য বিষয় শেখানো হত না শেখানো হতো মানবতা, শৃঙ্খলা এবং জীবনের মূল্যবোধ।

বক্তার আরো বলেন কামাল হোসেন স্যারের মৃত্যুতে আমরা শুধু একজন শিক্ষককে হারাইনি, হারিয়েছি একজন অভিভাবক, একজন বন্ধু একজন পথপ্রদর্শক কে। তার অবদান আমাদের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy