
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকায় বেশী দামে বোতলজাত এলপিজি বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।
বুধবার (৭জানুয়ারী) বিকাল ৪টায় পৌর এলাকার ঝড়কা বাজারে মেসার্স শান্ত ট্রেডার্সকে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিষ্টেট সহকারী কমিশনার (ভূমি)জাহিদুর রহমান ৪০হাজার টাকা জরিমানা করেছে।
প্রেস রিলজ থেকে জানা যায় পৌর এলাকার ঝড়কা বাজারে মেসার্স শান্ত ট্রেডার্সের স্বত্বাধিকারী বোতলজাত (লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাস) এলপিজি সরকার নির্ধারিত মুল্যর চেয়ে বেশী দামে বিক্রি করে আসছে। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে ঘটনা স্থলে গিয়ে সত্যতা পান। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান জানান কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে এলপিজি বিক্রয় করলে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।