বিএনপি ঐক্যবদ্ধ না হলে ফলাফল নেতিবাচক হবে: অ্যাড. বিলকিস জাহান শিরীন

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি জেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত

2026-01-08T15:41:21+00:00
2026-01-08T15:48:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি ঐক্যবদ্ধ না হলে ফলাফল নেতিবাচক হবে: অ্যাড. বিলকিস জাহান শিরীন
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৩:৪১ পিএম  আপডেট: ০৮.০১.২০২৬ ৩:৪৮ পিএম  (ভিজিট : ১১২)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি জেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে


বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ঝালকাঠি-১ ও ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের সঙ্গে জেলার সকল স্তরের নেতাকর্মীরা অংশ নেন।


জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মো. সৈয়দ হোসেন এর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. শাহাদাত হোসেনের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. বিলকিস জাহান শিরীন।


বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।


সভা শেষে অ্যাড. শিরীন প্রার্থীদের সঙ্গে হাত উঁচিয়ে তাদের প্রতি সমর্থন জানান এবং বলেন, “বেগম খালেদা জিয়া মনোনয়ন দিয়েছেন এটাই প্রমাণ করে, প্রার্থীরা প্রাথমিকভাবে বিজয়ী। এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে মাঠে থাকতে হবে।” তিনি আরও বলেন, “দলের জন্য যারা রক্ত দিয়েছে, কারাবরণ করেছে, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। কমিটি নিয়ে বিভাজন ভুলে গিয়ে প্রতিপক্ষকে কোনো সুযোগ না দেওয়াই এখন সবচেয়ে জরুরি।”






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy