আয়াতুল্লাহ খামেনিকে হত্যার ষড়যন্ত্র করছেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে এখন বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি নানা অজুহাতে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার ছক কষছেন বলে জানিয়েছেন এক মার্কিন সিনেটর। ইরানের জনগণকে রক্ষায় প্রয়োজনে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প— এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন সিনেটর লিন্ডসে গ্রাহাম।

2026-01-08T16:00:39+00:00
2026-01-08T16:00:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আয়াতুল্লাহ খামেনিকে হত্যার ষড়যন্ত্র করছেন ট্রাম্প!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৪:০০ পিএম   (ভিজিট : ১৪৬)
X

একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে এখন বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি নানা অজুহাতে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার ছক কষছেন বলে জানিয়েছেন এক মার্কিন সিনেটর। 

ইরানের জনগণকে রক্ষায় প্রয়োজনে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প— এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন সিনেটর লিন্ডসে গ্রাহাম।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, ‘আয়াতুল্লাহদের বলছি—আপনাদের বুঝতে হবে, আপনারা যদি ভালো জীবনের দাবিতে রাস্তায় নামা নিজ জনগণকে হত্যা করতে থাকেন, তাহলে ডোনাল্ড জে ট্রাম্প আপনাদের হত্যা করবেন।’

গ্রাহাম আরও বলেন, ইরানে পরিবর্তন আসছে এবং এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় মোড় নিতে পারে।

ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে ইরানে অর্থনৈতিক সংকটের অজুহাতে দেশটি জুড়ে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী বিক্ষোভ। এই সুযোগে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা ধরনের মন্তব্য করছে যুক্তরাষ্ট্র।

খামেনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিক্ষোভকারীদের ওপর হামলা করা হলে শক্তিশালি প্রতিক্রিয়া দেখাবে ওয়াশিংটন।

এর মধ্যেই, ইরানে মূল্যস্ফীতি ও মুদ্রা সংকট ঘিরে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে দেশটির বিচার বিভাগ। 

ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই বলেছেন, যারা রাস্তায় নেমে দাঙ্গায় অংশ নিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে বা সহায়তা করছে তাদের কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। 

বিক্ষোভ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট করেন, রাষ্ট্র এসব কার্যকলাপ সহ্য করবে না।




  বিষয়:   আয়াতুল্লাহ খামেনি  হত্যা  খামেনি  ট্রাম্প  ডোনাল্ড ট্রাম্প 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy