কুড়িগ্রামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা; খেলা দেখতে হাজার হাজার দর্শনার্থীদের ভিড়

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে হাজার হাজার দর্শনার্থীর উপচে পড়া ভিড়।বুধবার (৭

2026-01-08T16:55:49+00:00
2026-01-08T16:55:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা; খেলা দেখতে হাজার হাজার দর্শনার্থীদের ভিড়
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৪:৫৫ পিএম   (ভিজিট : ৮৯)
X

কুড়িগ্রামে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে হাজার হাজার দর্শনার্থীর উপচে পড়া ভিড়।


বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের মিয়াজি পাড়ায় এ খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে প্রায় ৫০ জন ঘোড়াসাওয়ার অংশ নেয়। খেলায় চুড়ান্ত বিজয়ীদের মাঝে আয়োজক কমিটি প্রথম পুরষ্কার হিসেবে রঙ্গিন টেলিভিশন, দ্বিতীয় পুরুষ্কার ছাগল ও তৃতীয় পুরুষ্কার  হিসেবে মোবাইল সেট প্রদান করে।


পুরো খেলাটি দর্শকদের মাঝে তুলে ধরতে সঞ্চালনায় ছিলেন হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম আবুল হোসেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিল্পপতি কাশেম গ্রুপের চেয়ারম্যান তাসভীর উল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু সহ অন্যান্যরা খেলা দেখতে আসা অস্টম শ্রেণির ছাত্র প্রিতম বলেন, ঘোড়া খেলা টেলিভিশনে দেখেছি বাস্তবে আজ প্রথম দেখলাম, খুবই ভালো লাগছে।


আয়োজক কমিটির সদস্য আব্দুল জলিল বলেন, আমরা প্রায় বছরে এই খেলা আয়োজন করি প্রচুর লোকের সমাগম হয়, শৃংখলা ও ধর্যের সহিত খেলা উপভোগ করে দর্শনার্থীরা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার দেয়া হয়। আশা করছি আগামীতেও ব্যাপক পরিসরে ঘোড়া খেলার আয়োজন করা হবে।


প্রধান অতিথির বক্তব্যে তাসভীর উল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী এই খেলা প্রায় বিলুপ্তির পথে তাই গ্রাম-বাংলার এই ঐতিহ্য ধরে রাখতে আয়োজক কমিটির এমন আয়োজনকে সাধুবাদ জানাই, আমাদের উচিৎ শুধু ঘোড়া খেলা নয় নতুন প্রজন্মের কাছে গ্রাম-বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকা উচিৎ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy