ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে যাত্রী আহত

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে বাহিরে থেকে ছোড়া পাথরের আঘাতে এক যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি)

2026-01-08T17:07:29+00:00
2026-01-08T17:07:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে যাত্রী আহত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ৭৬)
X

চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে বাহিরে থেকে ছোড়া পাথরের আঘাতে এক যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে  কুমিল্লার ময়নামতি স্টেশনের আগে এই ঘটনা ঘটে। 

আহত যাত্রীর নাম ও পরিচয় এখনও জানা যায়নি। তবে রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ আছেন।

একই ট্রেনে থাকা এক যাত্রী জানান, ময়নামতি স্টেশনের আগে বাইরে থেকে কেউ বা কারা পাথর ছোড়ে। এতে ট্রেনের কাচ ভেঙে পাথর আহত যাত্রীর মাথায় লাগে। আঘাতের কারণে রক্ত বের হয়। দ্রুত অন্যান্য যাত্রীরা তাকে খাওয়ার বগিতে নিয়ে আসেন, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাথর ছোড়ার কারণে বগির অন্যান্য যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন।

এ বিষয়ে চট্টগ্রাম রেলস্টেশনের স্টেশনমাস্টার আবু জাফর মজুমদার নিশ্চিত করে বলেন, ট্রেনে আঘাতপ্রাপ্ত যাত্রী বর্তমানে সুস্থ রয়েছেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস পথিমধ্যে কোথাও যাত্রাবিরতি দেয় না। ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে সকাল ৭টায় ছেড়েছিল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy