প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৬:৫৮ পিএম (ভিজিট : ১৬৫)

X
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি )হরিণাকুন্ডু প্রিয়নাথ স্কুল এন্ড কলেজ মাঠে বেলা ৩ টায় অনুষ্ঠিত হয়েছে। হরিণাকুন্ডুর উপজেলা পর্যায়ে সকল মাধ্যমিক বিদ্যালয় এর অংশ গ্রহণে এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলম, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত)অসিত কুমার রায়। সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারী।
আয়োজনে বাংলাদেশ স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি হরিণাকুন্ডু, ঝিনাইদহ ও সহযোগিতায় হরিণাকুন্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এসময় আরো উপস্থিত ছিলেন সকল বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছাত্র-ছাত্রী ও প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।