গাজীপুরে আগুনে পুড়েছে অর্ধশতাধিক ঝুটের গুদাম

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কোনাবাড়ি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে বিপুল পরিমাণ মালামালসহ ঝুটের ছোট-বড় অর্ধশতাধিক গুদাম। প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় ফায়ার

2026-01-08T21:13:32+00:00
2026-01-08T21:13:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাজীপুরে আগুনে পুড়েছে অর্ধশতাধিক ঝুটের গুদাম
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৯:১৩ পিএম   (ভিজিট : ১০৫)
X

গাজীপুরের কোনাবাড়ি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে বিপুল পরিমাণ মালামালসহ ঝুটের ছোট-বড় অর্ধশতাধিক গুদাম। প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। 

বৃহষ্পতিবার বিকেলে মহানগরের কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকার কাঁঠালতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন পুরোপুরি নেভানোর জন্য এ সংবাদ লেখার সময় (রাতে পৌণে ৮টা) ড্যাম্পিংয়ের কাজ চলাছল। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, কাঁঠালতলা এলাকায় ঝুটের ছোট বড় দেড় শতাধিক গুদাম রয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হঠাৎ আরিফ মুন্সীর ঝুটের গুদামে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুন আশপাশের বেশ কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। 

এসময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ  হয়ে ফায়ার সার্ভিসে খবরদেয়। পরে ফায়ার সার্ভিসের কোনাবাড়ি স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা না কমলে পরে ফায়ার সার্ভিসের সারাবো স্টেশন, ডিবিএল স্টেশন ও ভোগড়া মর্ডাণ ফায়ার স্টেশনের আরো ৪টি ইউনিটের কর্মীরা পর্যায়ক্রমে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোতে যোগ দেয়। তাদের সম্মিলিত চেষ্টায় আগুন সাড়ে ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিটের কর্মীরা সাড়ে ৬টার দিকে নিয়ন্ত্রণে আনে। এখন ড্যাম্পিংয়ের কাজ চলছে। আগুনে বিপুল পরিমাণ মালামালসহ ঝুুটের ছোট-বড় অর্ধশতাধিক গুদাম পুড়েছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষনিকভাবে অগ্নিকাণ্ডের কারণ  ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy