যানজট ও দখলমুক্ত ফুটপাতের দাবিতে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে যানজট নিরসন, দখলমুক্ত ফুটপাত নিশ্চিতকরণ এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন

2026-01-09T18:23:45+00:00
2026-01-09T18:23:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যানজট ও দখলমুক্ত ফুটপাতের দাবিতে যশোরে মানববন্ধন
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ১৯১)
X

যশোরে যানজট নিরসন, দখলমুক্ত ফুটপাত নিশ্চিতকরণ এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ। শুক্রবার সকাল ১১টায় সংগঠনটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যশোর শহরে প্রতিদিনই যানজট ভয়াবহ আকার ধারণ করছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। ফুটপাত দখল, অবৈধ পার্কিং ও ট্রাফিক আইন অমান্যই এই যানজটের প্রধান কারণ। অবিলম্বে ফুটপাত দখলমুক্ত করা এবং ট্রাফিক আইন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) যশোর জেলা শাখার আহ্বায়ক মাহমুদ হাসান, সদস্য সচিব মো.সাকিব রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম ও বি.এম. সাগর হোসাইন, যুগ্ম সদস্য সচিব রিয়াদ হোসেন,এম.এম. রাফিকুল হাসান, মনিরামপুর উপজেলা সদস্য সচিব জোবায়ের নাইমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy