প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৬:২৫ পিএম (ভিজিট : ৭৭)

X
লক্ষ্মীপুরে তরুণ সংবাদকর্মী তারেক মাহমুদের ওপর মব সৃষ্টি করে একদল দুষ্কৃতকারী মামলা করে। পুলিশ অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত থাকায় কিরন ও শাহীন নামে দুই ব্যক্তিকে আটক করে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী আটক দুই ব্যক্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এর আগে বেলা ১১ টার দিকে পৌর সভার (৪নং ওয়ার্ড) জেলা মৎস্য প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে এ হামলার শিকার হন সংবাদকর্মী তারেক মাহমুদ।
তারেক দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মাল্টিমিডিয়া রির্পোটার ও স্থানীয় অনলাইন গণমাধ্যম লক্ষ্মীপুর টাইমসের স্টাফ রির্পোটার এবং যুমুনা টিভির ক্যামেরা পার্সন হিসেবে কাজ করছেন। তিনি বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালে চিকিৎসাধীন তারেক সহকর্মীদের জানান, লক্ষ্মীপুর শহর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছেন। হঠাৎ অপরিচিত এক ব্যক্তি তার মোটরসাইকেল গতিরোধ করেন। কিছু বুঝবার উঠার আগেই অখ্যাত ভাষায় গালমন্দ করে। এরমধ্যেই দুইটি রিকশা যোগে আরো কয়েকজন লোক এসে মব সৃষ্টি করে সন্ত্রাসী কায়দায় তার ওপর হামলা করে। ধারণা করা হচ্ছে পরিকল্পিত ভাবে হামলাকারীরা আমাকে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে আশপাশ থেকে এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করে। আমি এই হামলার উপযুক্ত বিচার চাই।
তরুণ সংবাদকর্মী তারেক মাহমুদ হামলার ঘটনায় ইতিমধ্যে জেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা ফুঁসিয়ে উঠছে। পাশাপাশি হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি তুলছেন।
হামলার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক।