হাসপাতালে ডিউটিরত নার্সকে সাবেক স্বামীর ছুরিকাঘাত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক নার্সকে ছুরি দিয়ে গলায় আঘাতের অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে।শুক্রবার সকাল

2026-01-09T18:28:45+00:00
2026-01-09T18:28:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হাসপাতালে ডিউটিরত নার্সকে সাবেক স্বামীর ছুরিকাঘাত
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ১৪০)
X

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক নার্সকে ছুরি দিয়ে গলায় আঘাতের অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। 

শুক্রবার সকাল পৌনে আটটার দিকে হাসপাতালের ইনডোর বিভাগে এ ঘটনা ঘটে। আহত নার্স বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভুক্তভোগী নার্সের নাম সুলতানা জাহান ডলি (২৮)। তিনি আটঘরিয়া উপজেলার কুষ্টিয়াপাড়া এলাকার শাহজাহান আলীর মেয়ে। অভিযুক্ত স্বামী আমিরুল ইসলাম (৩৫) চাটমোহরের পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকবাইন এলাকার বাসিন্দা।

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, রাতভর ডিউটি শেষে সকালে দায়িত্ব শেষ হওয়ার আগেই নার্স ডলির সাবেক স্বামী হাসপাতালের ইনডোরে প্রবেশ করে। এ সময়  তাদের মধ্যে কথাকাটাকাটি হলে এক পর্যায়ে আমিরুল ছুরি দিয়ে নার্স ডলীর গলায় আঘাত করে পালিয়ে যায়।

আহত নার্স ডলি বলেন,তিনি তার স্বামীকে এর আগেও একাধিক তালাক দিয়েছেন কিন্তু তার সাবেক স্বামী ভয়ভীতি প্রদর্শন করে থাকে আবার নিয়ে গেছে । এবারে সে জানুয়ারির ৩ তারিখে ডিভোর্স লেটার পাঠালে সে আমার নগ্ন ছবি আমার সহকর্মী ও ডাক্তারদের মোবাইলে ছড়িয়ে দেয় । এর পরে আজ এসে আমাকে মেরে ফেলার চেষ্টা করে।

ডলির গলায় কয়েকটি সেলাই দিতে হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওমর ফারুক বুলবুল। তিনি বলেন, “আঘাত গলায় হওয়ায় এখনো তাঁর কাছ থেকে বিস্তারিত জানা যায়নি। প্রাথমিকভাবে চিকিৎসা চলছে।”

চাটমোহর থানার ওসি গোলাম সারওয়ার জানান, স্বামী-স্ত্রীর দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা পাওয়া গেছে। 

তিনি বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy