প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৬:৪৮ পিএম (ভিজিট : ১৫৯)

X
নীলফামারীর কিশোরগঞ্জে দুলালী বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে নিজ বাড়িতে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকালে উপজেলার খামারগাড়াগ্রাম ইউনিয়নের জুম্মারপাড় গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত জেমসের আলীর স্ত্রী।
নিহতের স্বজনরা জানায়, দুপুরে বৃদ্ধা দুলালী তার মামাতো ভাই খামার গাড়াগ্রামের আব্দুর রহীমের বাড়িতে যায়। সেখানে দাওয়াত খেয়ে জুম্মার নামাজের পর বাড়িতে ফিরে এসে খুনের শিকার হয়। তার একমাত্র মেয়ের বিয়ে হওয়ায় স্বামীর বাড়িতে থাকেন।
দুর্বৃত্তরা বৃদ্ধা দুলালীকে বাড়িতে একা পেয়ে গলা কেটে হত্যা করে রান্নাঘরের পাশে টিনের বেড়া ভেঙ্গে সটকে পড়ে। তবে কি কারণে এমন হত্যাকাণ্ড, এ বিষয়ে কেউ বলতে পারে না।
কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহামান জানান, লাশের সুরতহাল শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।