প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৭:০৬ পিএম (ভিজিট : ১৮৬)

X
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে গাজীপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন তালতলী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যােগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি।
গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ফজলুল হক মুসুল্লি সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মানোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য রমজান আলী মেম্বার, রাকিবুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল ইসলাম, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্র দলের সভাপতি ( ভারপ্রাপ্ত) সোহাগ হোসেন, সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন তালতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রেজাউল করিম বোরহানি।