খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামে দোয়া মাহফিল

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জুম্মার দিনে কুড়িগ্রামে দোয়া মাহফিল

2026-01-09T19:47:36+00:00
2026-01-09T19:47:36+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামে দোয়া মাহফিল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৭:৪৭ পিএম   (ভিজিট : ১৪৮)
X

সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জুম্মার দিনে কুড়িগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুম্মা কুড়িগ্রাম শহরের পৌরসভার ৫ নং ওয়ার্ডের হাটিরপাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়েকোবাদ, হাটিরপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মাহাবুবার রহমান, জেলা বিএনপির অন্যতম সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এডভোকেট আশরাফ আলী, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ প্রফেসর আল- হোসাইনুজ্জামান সহ এলাকার মুসল্লিবৃন্দ। এবং দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা লিয়কত আলী। 

মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর দীর্ঘ কর্মময় জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এসময় সকল মুছল্লিরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy