এনসিপি কর্মীকে গুলি করে ছিনতাই করা সেই মোটরসাইকেল উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) এক কর্মীকে লক্ষ্য গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য

2026-01-09T20:24:13+00:00
2026-01-09T20:24:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এনসিপি কর্মীকে গুলি করে ছিনতাই করা সেই মোটরসাইকেল উদ্ধার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৮:২৪ পিএম   (ভিজিট : ৫১)
X

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) এক কর্মীকে লক্ষ্য গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পর ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই লুণ্ঠিত ইয়ামাহা আর—১৫ মোটরসাইকেলটি উদ্ধার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো: তাহেরুল হক চৌহান।

তিনি আরো জানান, ঘটনার পর পরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। মহানগর পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। তার অংশ হিসাবে শুক্রবার মোটরসাইকেলটি উদ্ধার ও আসামী শনাক্ত করা সম্ভব হয়েছে।

তিনি জানান, উদ্ধারের পর মোটরসাইকেলটি ভুক্তভোগী নিজের ছিনতাই হওয়া মোটরসাইকেল হিসাবে সনাক্ত করেছেন। আসামীদের গ্রেপ্তারসহ ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর বাসন থানার জোগিতলা এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. হাবিব চৌধুরী (২৫) জুলাই গণঅভ্যুত্থানের একজন সক্রিয় কর্মী এবং বর্তমানে জাতীয় নাগরিক কমিটির সাথে যুক্ত। তিনি তার ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন।

ক্রেতা সেজে আসা দুই দুর্বৃত্ত মোটরসাইকেলটি দেখার কথা বলে জোগিতলা এলাকায় যায়। একপর্যায়ে মোটরসাইকেলটি পরীক্ষামূলকভাবে চালানোর (টেস্ট ড্রাইভ) নাম করে তারা দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। হাবিব চৌধুরী তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার কানের পাশ দিয়ে চলে যায়, ফলে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এরপর ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে চম্পট দেয়।

ঘটনার পরপরই গাজীপুর মহানগর পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি চৌকস টিম আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy