মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ৯ বার ভূমিকম্প!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

১২ ঘণ্টার মধ্যে নয়বার ভূমিকম্পে কাঁপল ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের রাজকোট। এই কম্পনের জেরে আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন রাজকোটবাসী। অনেক এলাকায় বাড়ি খালি করানো হয়। যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। প্রথম কম্পন হয় বৃহস্পতিবার রাত ৮টা ৪৩ মিনিটে, শেষ কম্পন হয় শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিটে। মাঝে কম্পন হয়েছে আরও সাত বার। নয়বারের মধ্যে সর্বোচ্চ কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৮। সবচেয়ে কম কম্পনের মাত্রা ছিল ২ দশমিক ৯।

2026-01-09T20:54:51+00:00
2026-01-09T20:54:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ৯ বার ভূমিকম্প!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৮:৫৪ পিএম   (ভিজিট : ৩৫৮)
X

১২ ঘণ্টার মধ্যে নয়বার ভূমিকম্পে কাঁপল ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের রাজকোট। এই কম্পনের জেরে আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন রাজকোটবাসী। অনেক এলাকায় বাড়ি খালি করানো হয়। যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

প্রথম কম্পন হয় বৃহস্পতিবার রাত ৮টা ৪৩ মিনিটে, শেষ কম্পন হয় শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিটে। মাঝে কম্পন হয়েছে আরও সাত বার। নয়বারের মধ্যে সর্বোচ্চ কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৮। সবচেয়ে কম কম্পনের মাত্রা ছিল ২ দশমিক ৯।

কম্পনের উৎসস্থল ছিল উপলেটার উত্তর-পশ্চিমে ৩০ কিলোমিটার দূরে। উপলেটা মূলত কচ্ছ অঞ্চলের মধ্যে পড়ে, যা ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবেই পরিচিত।

গান্ধীনগরের ইনস্টিটিউট অব সিসমোলজিক্যাল রিসার্চ-এর বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের মাত্রা যদি ৪ এর নিচে থাকে, তাহলে সেটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কিন্তু এত কম সময়ের মধ্যে কেন এত বার কাঁপল রাজকোট, সেটাই উদ্বেগের বিষয়। 

বিশেষজ্ঞরা বলছেন, ফল্ট লাইন বা চ্যুতিরেখার ওপরেও পড়ছে না রাজকোট। তাহলে এই কম্পন কেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। যদিও বর্ষা মৌসুমের পর এই ধরনের মৃদু কম্পন খুব একটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু অল্প সময়ের ব্যবধানে এত বার কম্পনের বিষয়টিই ভাবাচ্ছে বিজ্ঞানীদের।

একসঙ্গে এতবার কম্পন আগে কখনও অনুভূত হয়েছে কি না, মনে করতে পারছেন না রাজকোটবাসী। যার কারণে বড় কোনো বিপদের আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।




  বিষয়:   ভূমিকম্প  গুজরাট  রাজকোট  কম্পন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy