প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৯:০১ পিএম (ভিজিট : ১২০)

X
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার আয়োজনে ইছাখালী নুরজাহান কমিউনিটি সেন্টারে শুক্রবার (৯ জানুয়ারি) উপজেলা উত্তর,দক্ষিণ ও মধ্যমের দায়িত্বশীলদের দুই পর্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে ১ম অধিবেশনে উপজেলা আমির মাওলানা হাসান মুরাদ ও ২য় অধিনেশনে বাংলাদেশ মজলিশুল মুফাসসিরিনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসাইনের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সহ সাধারণ সম্পাদক অধ্যাপক ফজলুল করিম। প্রধান প্রশিক্ষক ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন।
উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাষ্টার কামাল উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া যুব ফোরামের সভাপতি সরোয়ার হোসেন, মাওলানা আলমগীর, এড. মিনহাজ উদ্দিন ও এড. ফরহাদুল আলম প্রমুখ।