খুলনার ৬ নং ঘাটের দুই লাইটার ভেসেলের মধ্যে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল ৩ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নৌ পুলিশ খুলনা সদর থানার এসআই মহিদুল জানান, বিভিন্ন মাধ্যমে খবর দেখতে পেয়ে দিঘলিয়া উপজেলা থেকে ফারহানা নামে এক নারী উদ্ধার হওয়া লাশকে তার স্বামী রাজীবের লাশ বলে দাবি করেন।
তিনি পুলিশকে জানান, গত শনিবার রাতে ফোন পেয়ে বাসা থেকে রাজীব বাড়ি থেকে বের হয়। বিভিন্ন স্থানে খোঁজ নেওয়ার পরও বাড়িতে ফিরে আসেনি রাজীব। রাজীবের বিরুদ্ধে খুলনার আড়ংঘাটা থানায় মামলা আছে বলে জানা গেছে।
পুলিশ আরও জানায়, লাশটি কয়েকদিন আগের হওয়ায় এবং টিস্যু নষ্ট হয়ে যাওয়ায় পিবিআই এবং সিআইডির বিশেষজ্ঞ দল তার পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে, আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এমভি তাওছীফ আয়মান-২ ও এমভি ক্রাউন-৩ লাইটার ভেসেলে মাঝখানে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৩০) যুবকের মরদেহ পানিতে ভাসতে দেখে এমভি তাওছীফ আয়মান-২ এর সুকানি দেখতে পেয়ে স্থানীদের জানায়। খুলনা থানায় খবর দেওয়া হলে তার নৌ পুলিশকে খবর দেয়। পরে দুপুর ৩ টার দিকে নৌ পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেখান থেকে মরদেহ উদ্ধার করে।